নুডলস রেসিপি, নুডুলস রান্নার নিয়ম, নুডলস রান্নার রেসিপি

বাসা বাড়িতে প্রতিনিয়ত যেসব খাবার আমরা নিয়মিত খাই তার মধ্যে অন্যতম হল নুডলস। অন্যান্য খাবারের তুলনায় এই খাবারের প্রতি আমার আগ্রহটা একটু বেশি। হয় আপনিও আমার মত নুডলস এর প্রতি বিশেষ আকর্ষিত হবেন, তাই লেখাটিতে আজকে আপনার অবস্থান।

নুডলস খেতে ভালোবাসলেও মজাদার নুডলস রান্নার রেসিপি আমাদের অনেকরই অজানা। কেউ হয়ত সামান্য জানেন তবে, আজকের নুডুলস রান্নার গাইড পড়ার মাধ্যমে আপনি নুডলস রান্নার ক্ষেত্রে একজন এক্সপার্ট রাধুনী হতে চলেছেন। 

So, কিভাবে নুডুলস রান্না করবেন নুডুলস রান্না রেসিপি কি? এই বিষয়ে বিস্তারিত জানতে এবং রান্নার প্রক্রিয়া শিখতে আপনাকে পুরো লেখাটি পড়তে হবে। তাই চলুন শুরু করা যাক।


নুডলস রেসিপি


নুডলস এর উপকারিতা

বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে একটি হল নুডলস। বাচ্চারা নুডলস প্রচুর ভালোবাসে আর তাই আমরাও তাদের নিয়মিত নুডলস রান্না করে খাওয়াই। তবে এই ক্ষেত্রে একটি বিষয় ভালোভাবে বিবেচনা করা দরকার যে নুডলস বাচ্চাদের জন্যে কতটা উপকারী?

অথবা যেকোনো বয়সের খাদকের জন্যে নুডলস কতটা উপকারী? নুডলস কি আদৌ উপকারী? এসব বিষয় এর উত্তর জানা আবশ্যক। কেননা কোনো খাবার গ্রহণের ফলে আমাদের উপকার হবে নাকি অপকার হবে সেটা জেনে নিতে হবে। 

So, নুডলস এর উপকারিতা কি? আসলে নুডলস এর মূল উপাদান হল শর্করা বা কার্বোহাইড্রেট। যা আমাদের দেহে নিয়মিত প্রয়োজন। নুডলস আমাদের দেহের শর্করা বা কার্বোহাইড্রেট এর চাহিদা পূরণ করে। সুতরাং নুডলস আমাদের দেহের জন্যে উপকারী। 


নুডলস রান্নায় প্রয়োজনীয় উপকরণ

যেকোনো রেসিপি শুরু করার পূর্বে তার প্রয়োজনীয় উপকরন সংগ্রহ করা আবশ্যক। নুডলস তৈরি করার আগেও নুডলস তৈরি করতে কি কি লাগে সেটা সংগ্রহ করতে হবে। নিচে নুডলস তৈরির উপকরণ শুরু হয়ে একটি তালিকা প্রকাশ করা হলো। 

• এক প্যাকেট নুডলস (প্রয়োজনে ২ প্যাকেট)
• এক টেবিল চামচ তেল
• পেঁয়াজ কুচি 
• রসুন কুচি
• ডিম - ১ টি
• গাজর কুচি
• কাঁচা মরিচ 
• লবণ প্রয়োজন মোট
• পানি

মজাদার নুডলস রান্না করার জন্যে এই কয়েকটি উপকরণ আপনার অবশ্যই লাগবে। তবে আপনার চাহিদা বেশি থাকলে আপনি ২ টি নুডলস এর প্যাকেট ব্যাবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে অন্যান্য উপকরণ এর পরিমাণ সামান্য বাড়াতে হবে।


নুডলস রান্নার রেসিপি

এবার আপনাকে নিয়ে এলাম আজকে রান্নার পর্বের মূল অংশে, "নুডলস রান্নার রেসিপি" নিচে নুডলস রান্না করার প্রক্রিয়া ধাপে ধাপে তুলে ধরা হল। 

>> প্রথমে একটি পাত্রে পানি গরম করতে বসিয়ে দিন। পানি বয়েল হয়ে গেলে সেখানে নুডলস ছেড়ে দিন। হাত দিয়ে দুই ভাগ করার কোনো প্রয়োজন নেই।

>> নুডলস মোটামুটি সিদ্ধ হয়ে গেলে সেটা নামিয়ে ফেলুন এবং প্লাস্টিক এর ঝুড়িতে নুডলস এর পানি ঝরতে দিন। এর পরে অন্য কাজে চলুন

>> এই পর্যায়ে একটি কড়াইতে ১ টেবিল চামচ পরিমাণ তেল গরম করতে দিন এবং সেখানে পেঁয়াজ কুচি ও রসুন কুচি হালকা ভেজে নিন। 

>> পেঁয়াজ হালকা বাদামি বর্ন ধরনের করলে সেখানে একটি ডিম ছেড়ে দিন। এই সময় চুলায় হালকা আঁচে রাখবেন। 

>> ডিম পুরোপুরি ভাজা যাবে না। ডিম জমতে শুরু করলেই সেটা নারুনি দিয়ে টুকরো টুকরো করতে থাকুন। 

>> এর পরে সেখানে গাজর কুচি যুক্ত করুন এবং ২ মিনিট হালকা আঁচে ভেজে নিন। 

>> এর পরে যুক্ত করুন পানি ছড়ানো সেদ্ধ নুডলস। এবার, ম্যাজিক মসলা সিটিয়ে দিয়ে কাটা চামচ দিয়ে নাড়তে থাকুন চুলার হালকা আঁচে।

রেডি হয়ে গেল মজাদার নুডলস। এই ছিল নুডলস রান্নার রেসিপি। 



Next Post Previous Post