বুন্দিয়া রেসিপি, বুন্দিয়া বানানোর রেসিপি, বুন্দিয়া বানানোর সহজ রেসিপি
পৃথিবীর একেক দেশে রমজানের ইফতারের খাওয়া-দাওয়া মেনু একেক রকম হয়ে থাকে।পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিছু নির্দিষ্ট খাদ্য উপাদান ইফতারি হিসেবে কমন ধরে নেওয়া হয় যেমন, খেজুর। আবার নির্দিষ্ট দেশ বা ভূখণ্ডের জন্য নির্দিষ্ট ইফতারের মেনু থাকে।
যেমন, বাংলাদেশে রমজানের ইসতারির কমন মেনুর মধ্যে অন্যতম হল বুন্দিয়া। রমজান এলেই বাংলাদেশে বুন্দিয়া খাওয়ার ধুম পড়ে যায়। সেই সাথে বাড়িতে বাড়িতে বুন্দিয়া বানানোর একটা আমেজ তৈরি হয়।
বুন্দিয়া যেহেতু একদিন বিশেষ খাদ্য তাই এটি তৈরীর করার রয়েছে বিশেষ প্রক্রিয়া। বুন্দিয়া তৈরির রেসিপি কি? কিভাবে সহজে বুন্দিয়া তৈরি করা যায়? বুন্দিয়া বানানোর সহজ রেসিপি জানতে চান? তাহলে আজকের পুরো আর্টিকেলটি আপনার জন্যে হবে বাড়িতে বুন্দিয়া তৈরি করার গাইড।
বুন্দিয়া বানানোর রেসিপি
বাসা বাড়িতে বুন্দিয়া বানানো অনেকটা সহজ একটি কাজ, তবে কারো কাছে এটি অনেক জটিল রেসিপি। সমস্যা নেই আজকের দেখানো বুন্দিয়া বানানোর সহজ রেসিপি দেখলেই আপনি সহজেই বাড়িতে বসে মজার বুন্দিয়া বানাতে পারবেন।
বুন্দিয়া বানানোর জন্যে প্রথমে আপনাকে বুন্দিয়া বানানোর উপকরণ জোগাড় করতে হবে। তাই চলুন প্রথমেই দেখে নেই বুন্দিয়া বানানোর জন্যে কি কি উপকরণ প্রয়োজন হবে।
বুন্দিয়া বানানোর উপকরণ
বুন্দিয়া বানানোর প্রয়োজনীয় উপকরণ কতটা পরিমাণে প্রয়োজন হবে সেটা অনেকাংশে নির্ভর করে আপনি কতটা বুন্দিয়া তৈরি করবেন সেটার ওপর। আমি ধীরে নিলাম আপনি সিরা সহ এক কেজি পরিমাণে বুন্দিয়া তৈরি করতে চাচ্ছেন এবং সেই অনুসারে প্রয়োজনীয় উপকরণ তুলে ধরলাম।
• তেল - ২.৫ টেবিল চামুচ
• বেসন ( ছোলার পাউডার ) - ৩৫০ গ্রাম
• লবণ - ২ চা চামুচ ( চা চামুচ )
• পানি প্রয়োজনমত
• চিনি - ২.৫ টেবিল চামুচ
• বেকিং সোডা - ২ চা চামুচ ( চা চামুচ )
বুন্দিয়া বানানোর সহজ রেসিপি
প্রয়োজনীয় উপকরণগুলো জোগাড় করা হয়ে গেলে এর পরবর্তী ধাপ হল বুন্দিয়া এর গোলা ভাজা। এর জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হল।
>> প্রথম বেসন পাউডারে ভালো করে বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে।
>> এর পরে এই মিশ্রণে প্রয়োজনমত ঢেলে মিশ্রণটি ভালোভাবে ফাটিয়ে নিন।
>> এবার কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণে তেল গরম করে নিন। চাইলে আপনি এই মিশ্রণে রং বা জাফরান ব্যাবহার করতে পারেন
>> তেল গরম হয়ে গেলে ফুটো করা হাতল এর সাহায্যে বুন্দিয়া ভেজে নিন। ফুটো ওয়ালা হাতলে সামান্য মিশ্রণ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোঁটা গুলো তেলে ছাড়তে থাকুন আস্তে আস্তে।
>> বুন্ডিয়ার গোলা ভাজা হয়ে গেলে এবার সিরা তৈরির পালা।
>> একটি পাত্রে সামান্য পানি গরম করতে বসিয়ে দিন। পানি মোটামুটি গরম হয়ে গেলে সেখানে দুই টেবিল চামুচ চিনি যোগ করে সিরা তৈরি করুন।
>> এবার ভাজা বুন্দিয়ার গোলা গুলো শিরায় ভিজিয়ে নিন। হয়ে গেল আপনার বুন্দিয়া রান্না।
দেখলেন বুন্দিয়া রান্নার রেসিপি কতটা সহজ। এখন থেকে আপনি চাইলে বাড়িতে বসে বুন্দিয়া বানাতে পারবেন। আশা করি লেখাটি আপনার উপকারে আসবে।
